বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতগণ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মান, ফ্রান্স, সুইডেন ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতগণ বৈঠকে অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।