ঢাবি চিকিৎসা অনুষদের নতুন ডিন অধ্যাপক নাদিম আহমেদ

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক ডা. নাদিম আহমেদ চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।