উজিরপুরে আ. লীগ নেতা শহিদুল গ্রেপ্তার 

অপারেশন ডেভিল হান্টে বরিশাল থেকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামকে বরিশাল ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় তাকে উজিরপুর থানায় সোপর্দ করেন। 

উজিরপুর মডেল থানার ওসি রাতিবুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে উজিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি উজিরপুর ছেড়ে পালিয়ে ছিলেন।