সমাবেশে বক্তব্যরত অবস্থায় জামায়াত আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় এক সমাবেশে বক্তব্যরত অবস্থায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকেলে একতারা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত তাকে শহরের থানাপাড়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, উচ্চ রক্তচাপের ফলে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি স্ট্রোকজনিত কারণে জেলা আমিরের মৃত্যু হয়েছে।