মুন্সীগঞ্জে মেঝেতে পড়ে ছিল মা-মেয়ের রক্তাক্ত লাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বসতঘরের মেঝেতে পড়ে থাকা মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মা আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম বেগম। গতকাল দুপুরে জেলার সিরাজদীখানের দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির দোচালা টিনের ঘর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রবিবার রাত ২টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে এ হত্যাকান্ড ঘটে। মা- মেয়েকে কাঠের ডাসা পিটিয়ে হত্যা করা হয়েছে। রক্তাক্ত কাঠের ডাসা জব্দ করেছে পুলিশ। নিহত আমেনা বরিশালের বাসিন্দা মিজান মিয়ার স্ত্রী। প্রায় চার মাস আগে মিজান মিয়া স্ত্রী ও মেয়েকে নিয়ে নুরুজ্জামানের দোচালা টিনের ঘরের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি স্থানীয় একটি স মিলে কাজ করতেন।