মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস ও সোহেল খুরশীদ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাপস চন্দ্র পাল, পিএইচডি ও শাহ্ মো. সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। ইতিপূর্বে তারা এই ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে তাদের দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে। ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শাহ্ মো. সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সমাদৃত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, করপোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।