তায়েফ প্রাদেশিক জিয়া সাইবার ফোর্সের পরিচিত সভা অনুষ্ঠিত

সৌদি আরবের পশ্চিমাঞ্চল তায়েফ প্রাদেশিক জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তায়েফের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত পরিচিতি সভায় সংগঠনটির সভাপতি জনাব আহসান উল্লাহ মিলনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ভূঁইয়া।

তায়েফ জিয়া সাইবার ফোর্সের এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তায়েফ জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম জমিদার,
সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম, সহ-সভাপতি হোসেন, সহ-সভাপতি সেলিম,সহ-সভাপতি ইয়াছিন, আলামিন মেদিহাছান ,মনির হোসেন  সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রথমবারের মতো রাষ্ট্র গঠনে প্রবাসীদের ভূমিকা রাখার জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে “হ্যাঁ” ভোট প্রদান ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে বিএনপি'র প্রার্থীকে জয়যুক্ত করা আলোচনার বিষয়। এসময় পোস্টাল ভোট নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য কমিটি গঠন করা হয়। 

এসময় সংগঠন থেকে বাংলাদেশের অর্থনীতির গতিকে আরো সমৃদ্ধ করতে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধ করন,জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার নেতৃত্বে আগামী সরকারকে সহযোগিতা করার জন্য সৌদি আরব প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।