বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর লিও ক্লাব বিশ্ববিদ্যালয়ের চলমান সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে বিইউএফটি’র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. নাসির, উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মো. ইমতিয়াজ, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পরিচালক ড. শাহানা জাফর, উপ-পরিচালক ড. জাহিদুর রহমান, বিইউএফটি’র পিএন্ডডি বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান, ক্লাবের উপদেষ্টা সাব্বির আহমেদ আবির, ক্লাবের সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা এই উদ্যোগের জন্য বিইউএফটি লিও ক্লাব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশংসা করেন।