দেশীয় চলচ্চিত্রের সোনালী যুগের বরেণ্য অভিনেতা ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এফডিসি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সহকর্মী ও চলচ্চিত্র পরিবারের বাসিন্দাদের শ্রদ্ধা জানানোর পর তাকে উত্তরায় ১২ নম্বর সেক্টর বড় মসজিদ সংলঘ্ন কবরস্থানে দফন করা হবে।
জাভেদের পরিবাররের বরাদ দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন, ‘আজ বাদ আসর জাভেদকে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। আমরা তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এফডিসিতে চলচ্চিত্রের সহকর্মী, ভক্ত এবং অনুরাগীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ১২ নম্বর সেক্টর বড় মসজিদ সংলঘ্ন কবরস্থানে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। আজ বুধবার সকালে মারা যান তিনি।