নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রতীক বরাদ্দ

উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৪৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রতীক দেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবির। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা গণমাধ্যমকর্মীদের প্রতীক বরাদ্দ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে নির্বাচিত হয়ে তারা কী করবেন সেই প্রতিশ্রুতি দেন। 

এদিকে জেলা রির্টানিং কর্মকর্তা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।