নিশামকে নিয়ে রাজশাহীকে ১৬৫ রান এনে দিলেন উইলিয়ামসন

স্বদেশী জিমি নিশামকে নিয়ে কেইন উইলিয়ামসের ৭৭ রানের জুটিতে বিপিএলের ফাইনালে ওঠার ম্যাচে সিলেট টাইট্যান্সকে ১৬৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তোলেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। এক উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে তারা। তবে পাওয়ার প্লের পর ম্যাচে ফেরে রাজশাহী। দ্রুত উইকেট তোলেন দুই স্পিনার মিরাজ ও নাসুম। তাতে ৮০ রানে ৫ উইকেট হারায়। এরপর উইলিয়ামসন ও নিশামের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজশাহী। 

টানা পাঁচ ম্যাচে ব্যর্থ নিশাম আজ ২৬ বলে ৪৪ রান করেন। বিশেষ করে ১৬ ওভারে ১২৮/৫ অবস্থায় ক্যাচ ফেলার সুযোগের পরও জীবনের দ্বিতীয় সুযোগটি কাজে লাগিয়ে তিনি ১৯ বলে ৩২ রান যোগ করেন। 

শেষ ওভারে মাত্র ১ বল খেলার সুযোগ পাওয়া উইলিয়ামসন ৩৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকলেন। ১টি বাউন্ডারি ছাড়াও দুটি ছক্কা হাকিয়েছেন এই কিউই