আচরণবিধি ভঙ্গ: তারেক রহমানের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর অভিযোগ

ঢাকা–১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান। 

বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি। 
 
অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে এক জনসভায় বস্তিবাসীর জন্য সেখানে আধুনিক আবাসনের ব্যবস্থা করা ও ফ্যামেলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 

তিনি বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কড়াইল বস্তিতে উঁচু ভবন করে দেওয়া হবে। ছোট ছোট ফ্ল্যাট করে দিতে চাই, যার মালিক হবেন বস্তির বাসিন্দারা। বাচ্চাদের জন্য স্কুল করা হবে, করা হবে হাসপাতাল।’ফ্ল্যাট ও ফ্যামিলি কার্ড মানুষকে প্রভাবিত করে। এটা আচরণবিধির লঙ্ঘন।
 
এদিকে বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘তারেক রহমানের কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘন।’