নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কবর জিয়ারত শেষে মাথাল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুরের প্রতিশ্রুতি নিয়ে ২২ জানুয়ারি প্রচারণা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাবেন জোনায়েদ সাকি। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে মাথাল মার্কায় জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়েছে বিএনপি।