জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুব। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)(ক)-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।’
জুডিশিয়াল সার্ভিস কমিশনের দায়িত্ব হলো বিচার বিভাগের প্রারম্ভিক পদে (সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিয়োগদানের যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা। কমিশন পরীক্ষা নিয়ে প্রার্থীদের নির্বাচন করতে যোগ্য প্রার্থীদের ওই পদে নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে।