বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) ব্র্যান্ড ‘বিওয়াইডি’ এবং দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ যৌথভাবে বিশেষ ইলেকট্রিক গাড়ির শোকেস ও টেস্ট ড্রাইভ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে।
এই বিশেষ আয়োজনটি আগামী ২৩ ও ২৪ জানুয়ারি, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, রূপায়ণ সিটি উত্তরা’র রূপায়ণ স্কাইভিলা অ্যাভিনিউ রোডে অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে বিওয়াইডির নতুন মডেল ‘বিওয়াইডি সিলায়ন-৫’। পাশাপাশি প্রদর্শিত হবে জনপ্রিয় মডেল ‘বিওয়াইডি সিলায়ন-৬’ ও ‘বিওয়াইডি অ্যাটো-৩’।
ইভেন্টে রূপায়ণ সিটি উত্তরা’র বাসিন্দাদের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও ইলেকট্রিক গাড়িতে আগ্রহী দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শনার্থীরা বিওয়াইডির অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়িগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং সরাসরি টেস্ট ড্রাইভের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।
এছাড়াও ইভেন্টে আগতরা রূপায়ণ সিটি উত্তরা’র চলমান ও আসন্ন আবাসিক প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ বুকিং অফার গ্রহণের সুযোগ পাবেন।
এই যৌথ উদ্যোগকে দেশের ইলেকট্রিক গাড়ি শিল্প ও আধুনিক নগর জীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।