সম্প্রতি ফরিদপুর শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে আফ্রিদি সরদারকে গ্রেপ্তার করা হয়। আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, গত রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে একজনকে থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ছিনতাইয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর কোতোয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে কোতোয়ালী থানার পুলিশ। অভিযানের একপর্যায়ে ভাঙ্গা থেকে আফ্রিদি সরদারকে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 'তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের