তারেক রহমানের জনসভায় আসার পথে ফজলুর রহমান অসুস্থ

কিশোরগঞ্জের ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে মাইকে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।