আজ শুরু ইলেকট্রিক গাড়ির এক্সক্লুসিভ শোকেস

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (NEV) ব্র্যান্ড বিওয়াইডি (BYD) এবং দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা যৌথভাবে একটি বিশেষ ইলেকট্রিক ভেহিকেল শোকেস ও টেস্ট ড্রাইভ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে।

এ বিশেষ আয়োজনটি আজ শুক্র ও আগামীকাল শনিবার প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ স্কাইভিলা অ্যাভিনিউ রোডে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে বিওয়াইডির নতুন মডেল BYD Sealion 5। পাশাপাশি প্রদর্শিত হবে জনপ্রিয় মডেল BYD Sealion 6 ও BYD ATTO 3।

ইভেন্টে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও ইলেকট্রিক ভেহিকেলে আগ্রহী দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শনার্থীরা বিওয়াইডির অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়িগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং সরাসরি টেস্ট ড্রাইভের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। এ ছাড়া ইভেন্টে আসারা রূপায়ণ সিটি উত্তরার চলমান ও আসন্ন আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ বুকিং অফার গ্রহণের সুযোগ পাবেন।

এ যৌথ উদ্যোগকে দেশের ইলেকট্রিক ভেহিকেল শিল্প এবং আধুনিক নগরজীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।