এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮: আইএসপিআর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (১৬-২২ জানুয়ারি ) ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

এতে বলা হয়, গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।