ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা আদিলুর

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার আদিলুর রহমান খান।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে হ্যাঁ ভোট চাচ্ছেন। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ভোট চাচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার, যারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করেছেন। এদেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে।

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে হ্যাঁ ভোটে সম্মতি দেবেন।

তিনি বাংলাদেশের মানুষকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

এসময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।