এবার তিশার শাড়ি জাদুঘরে রাখার পরামর্শ শাওনের

বিভিন্ন ইস্যুতে সামাজিকমাধ্যমে সরব অভিনেত্রী ও নির্মতা মেহের আফরোজ শাওন। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা ও নিন্দামূলক পোস্ট দিয়ে থাকেন। মেহের আফরোজ শাওন কট্টোর সমালোচক হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ পরিচিত। উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষের পাশাপাশি, একজন উপদেষ্টার স্ত্রীর পুরনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। 

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেছেন শাওন। এই ছবিতে তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে। সেখানে তিনি লিখেছেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল‍্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’