তারেক রহমানের সঙ্গে রিল মেকিং বিজয়ীদের মতবিনিময়

গুলশানে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে মত ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি প্রায় ২৫০ থেকে ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।