দেশের অন্যতম বেসরকারি সংস্থা যশোরস্থ জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শৈল্পিক ও মানবিক ব্যক্তিত্ব আজাদুল কবির আজু (৬৭) আর নেই। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক সাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আজাদুল কবির আরজু স্ত্রী ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আরজুর ভাই সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদ জানান, আরজুর মেজো বোন কানাডা থেকে যশোরে আসায় জাগরণী চক্র কার্যালয়ে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
আরজুর আকস্মিক মৃত্যুতে যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দেশের অন্যতম বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।