বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন।
আজ শনিবার রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি কোকোর কবর জিয়ারত করেন।
এদিকে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।