১০ দলীয় জোটে যোগ দিল লেবার পার্টি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট এখন ১১ দলীয় জোট। নতুন করে এই জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার (২৪ জানুয়ারি) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।

নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেলে তা ১০ দলীয় জোটে পরিণত হয়।