বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী

বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।

আজ শনিবার বিকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

এ ব্যাপারে আঞ্জুমানারা বেগম জানান, তিনি আগেই বিএনপির রাজনীর সঙ্গে যুক্ত ছিলেন। বিগত সরকারের আমলে তিনি হয়রানি, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। এখন তিনি তার পূর্বের দল বিএনপিতে ফিরে আসেন।