ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এ শনিবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হলো “ইউসিটিসি ফেস্ট-২০২৬” এর শুভ উদ্বোধন। আট দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নানা প্রতিযোগিতা, যার মধ্যে রয়েছে— ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি , তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, ক্যারম, দাবা, লুডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি চেয়ারম্যান নবিউল আলম তালুকদার, ফাইন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আবু জাবেদ, স্কুল অব বিজনেস এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ, সহকারী অধ্যাপক মিস সাকেরা বেগম, প্রভাষক মো. কাওসার মাহমুদ, স্পোর্টস কো-অর্ডিনেটর মো. আকরামউদ্দুল্লাহ, স্পোর্টস কো- কোঅর্ডিনেটর ইসমাইল বিন আজিজ ( আল্ভি) । এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উৎসবে যোগ দেন।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া কার্যক্রম অপরিহার্য। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। প্রতিটি খেলায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। ফেস্টের শেষ দিন শনিবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে কালচারাল কার্নিভাল ২০২৬।