রূপায়ণ স্কাই ভিলায় জমকালো আয়োজনে ‘রূপায়ণ উইন্টার নাইট’ অনুষ্ঠিত

রূপায়ণ গ্রুপের কর্পোরেট বিক্রয় বিভাগ (SBU)-এর উদ্যোগে আয়োজিত ‘রূপায়ণ উইন্টার নাইট’ আজ শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় অবস্থিত রূপায়ণ স্কাই ভিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে কর্পোরেট অতিথি, গ্রাহক ও আমন্ত্রিতদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করেন রূপায়ণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাব্বির হোসাইন খান, রূপায়ণ সিটির সিইও এম. মাহবুবুর রহমান, রূপায়ণ কর্পোরেট ডিভিশনের চিফ বিজনেস অফিসার (সিবিও) এম. বদরুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের এক পর্যায়ে রূপায়ণ গ্রুপের সিইও সাব্বির হোসাইন খান বলেন, “রূপায়ণ গ্রুপ শুধু ভবন নির্মাণে নয়, মানুষের জীবনযাত্রাকে উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করতেই কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও আধুনিক ও টেকসই নগর উন্নয়নে রূপায়ণ গ্রুপ অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন গ্রাহক তাদের বক্তব্যে বলেন, রূপায়ণ গ্রুপের প্রকল্পগুলোতে পরিকল্পিত অবকাঠামো, মানসম্মত নির্মাণ ও বসবাসের পরিবেশ তাদের আস্থার জায়গা তৈরি করেছে। তারা জানান, রূপায়ণ সিটির মতো প্রকল্প আধুনিক নগর জীবনের একটি পূর্ণাঙ্গ উদাহরণ।

আয়োজনের অংশ হিসেবে অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। মনোরম পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আড্ডা, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে রাতের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, ‘রূপায়ণ উইন্টার নাইট’ কর্পোরেট সম্পর্ক জোরদার, গ্রাহকদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।