গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী নাদিরা মুক্তা। এরই মধ্যে এই গায়িকা প্রকাশ করেছেন বেশ কিছু গান। সেগুলো শ্রোতামহলে বেশে সাড়াও ফেলেছে বলে মন্তব্য করেন মুক্ত। তিনি বলেন, অচিরেই নতুন আরও কিছু গান নিয়ে আসছেন তিনি। ইতিমধ্যেই এই গানগুলোর রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গানগুলো প্রকাশ হবে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুই ছাড়া সবই ভুল’, ‘সেই যে গেল পাখিটা’, ‘দমকা হাওয়া, ‘পানওয়ালী জোসনা’, ‘কপাল’, ‘বেয়াইন আমার দেখতে জাক্কাস’, ‘এত ভালো লাগে’, ‘রাত নিঝুম’, ‘ভোরের স্বপ্ন,’ ‘জানেমান’ ইত্যাদি।
দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লাকে মনেপ্রাণে ভালোবাসেন এবং অনুসরণ করেন উল্লেখ করে নাদিরা মুক্তা জানান, তার ইচ্ছে ভালো ভালো বাংলা গান দিয়ে সংগীতজগতে টিকে থাকবেন। সেই চিন্তাধারা নিয়ে কাজ করে চলেছেন। গানের পাশাপাশি নাদিরা মুক্তা বিজনেস ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত রয়েছেন।