জামালপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ছাড়া বহিষ্কারের বিষয়টি জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন নিশ্চিত করেছেন।
মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকা-ে জড়িত থাকার জন্য আপনাকে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।