সমাবেশে ড. মাসুদ

৬০ দিনে মাদক ৯০ দিনে দুর্নীতি মুক্ত করা হবে

৯০দিনে বাউফল উপজেলাকে দুর্নীতিমুক্ত এবং ৬০দিনে মাদকমুক্ত করা হবে। গতকাল শনিবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নির্বাচনী সমাবেশে ১০দলীয় ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচিত হলে ট্যাক্স ও ভ্যাট ফ্রি রাষ্ট্রীয় গাড়ি বা কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করব না। বাউফলের মানুষের একমাত্র প্রাণের দাবি ‘বগা সেতু’ ক্ষমতায় গেলেও করবো, ক্ষমতায় না গেলেও করব। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক, প্রধান বক্তা  ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র আল্লামা শামীম সাঈদী। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক প্রমুখ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও হাজার হাজার সমর্থক।