মামুনুল হক বললেন

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতন এবং জুলুম বাংলাদেশে গুম, খুন, হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের যাঁতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। এই জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে।  গতকাল শনিবার দুপুরে স্বরূপকাঠি সরকারি পাইলট স্কুল মাঠে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জায়ামাতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ জেলা ও উপজেলা জামায়াত জোটের নেতারা।