প্রার্থীর প্রচারণায় শিক্ষার্থী, জরিমানা শিক্ষককে

ফেনীর সোনাগাজীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোয় এক মাদ্রাসা শিক্ষকের জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

জানা গেছে, গতকাল শনিবার উপজেলার চরদরবেশ ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু’র নির্বাচনী প্রচারণায় স্থানীয় আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেন ছাত্র ছাত্রীদের নিয়ে অংশ  নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিএনপি প্রার্থীর প্রচারণায় মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোয় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ‘অভিযান পরিচালনা করা হয়। ওই সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ (ক) ধারার আলোকে শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।