পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ নির্বাচনী জনসভা। অনুষ্ঠানের সূচনা হয় চট্টগ্রাম মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনের কোরআন তেলওয়াতের মাধ্যমে, যা সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানমঞ্চে প্রথম সারিতে ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বরেণ্য নেতারা। উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য উদয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম ১০ আসনের সাংসদ প্রার্থী সাঈদ নোমান, মহানগর সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান, চট্টগ্রাম ১৩ সাংসদ প্রার্থী সারোয়ার নিজাম, চট্টগ্রাম ৮ সাংসদ প্রার্থী আবু সুফিয়ান, কক্সবাজার ৪ সাংসদ প্রার্থী মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম ৪ সাংসদ প্রার্থী আসলাম চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম ৬ সাংসদ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দীন, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঞ্চে আরও ছিলেন চট্টগ্রাম ৮ সাংসদ প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটি ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম ৫ সাংসদ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দীন, মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, খাগড়াছড়ি সাংসদ প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, কক্সবাজার সদর সাংসদ প্রার্থী লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় কমিটি সদস্য ম্যামাসিং, বান্দরবান জেলা আহবায়ক জেরি প্রো চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক বেগম নুরে আরা সাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক ইদ্রিস মিয়া, কেন্দ্রীয় কমিটি সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ, সন্দীপ ৩ সাংসদ প্রার্থী মোস্তফা কামাল এবং রাঙ্গামাটি জেলা সভাপতি দ্বীপন দেওয়ান তালুকদার।

দ্বিতীয় সারিতে ছিলেন চট্টগ্রাম ১৪ সাংসদ প্রার্থী মোহাম্মদ জসীমউদ্দিন, চট্টগ্রাম ১২ সাংসদ প্রার্থী মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম ১৫ এমপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম ১৬ সাংসদ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম মীরসরাই ১ সাংসদ প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন।