ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনী প্রচারণা শুরু করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
পরে নাসীরুদ্দীন এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
এ সময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।