রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সনৎ কৃষ্ণ ঢালী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তীর্থক নাটকের রিফাইয়া রাজ্জাক রিফা।
রবিবার (২৫ জানুয়ারি) নির্বাচনী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
জোটের আহ্বায়ক আল আমিন ইসলাম এবং সদস্য পিএম শাহরিয়ার হোসাইন, সৌরভ দাশ ও জয়ন্ত রায়ের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া নওশিন সারাহ (সমকাল নাট্যচক্র), তাহমিদ ফুয়াদ মুন (এস্), সেতু দাশ (গণশিল্পী সংস্থা) ও রায়হান আলী (গণশিল্পী সংস্থা), সহ-সাধারণ সম্পাদক হিসেবে আজাদ হোসাইন (স্বনন), সাংগঠনিক সম্পাদক নিগার সুলতানা অ্যানি (স্বনন), অর্থ সম্পাদক মাইনুর মুর্শিদ মৃদু (উদীচী), প্রচার সম্পাদক আলিফ আহমেদ তারেক (সমকাল নাট্যচক্র), দপ্তর সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা (তীর্থক নাটক) এবং জনসংযোগ সম্পাদক হিসেবে তাপস দেবনাথ (রুডা) মনোনীত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহীন আলম (বিশ্ববিদ্যালয় থিয়েটার), হৃদয় কুমার সূত্রধর (রুডা) ও সাকিব হাসান (তীর্থক নাটক)।