গোপালগঞ্জ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বসতঘর ভস্মীভূত

গোপালগঞ্জের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনটি বসতঘর পুড়ে গেছে। সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের রবিবার (২৫ জানুযারি) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান,  রবিবার বিকেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কামরুল মোল্লা ও মহিউদ্দিন মোল্লার তিনটি বসতঘর আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারা আসার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার দুটি।