একটি দলের দেশ নিয়ে কোনও পরিকল্পনা নেই, তারা ধর্মের অসিলায় রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাই দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।
চকরিয়ার বমুবিলছড়ি শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠের পথসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলবসহ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।