'বাড়ির মানুষ হিসেবে, সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন'

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার ১৩ নম্বর মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন।

পথসভা শেষে তিনি চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, গজাইড়া গজাইড়া'সহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।

পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভাদেশ্বরা ও মাছিহাতায় ভোটের যে নির্বাচনী পথসভা এটা এলে এখানে বলাটা ঠিক হবে না কারণ এখানে আপনারা আমার নিজের লোক। আমার যেমন আপনাদের ওপর দাবি আছে আপনাদেরও আমার ওপর দাবি আছে। বাড়ির মানুষ হিসেবে সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন। আমার আপনাদের কাছে দাবি আছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এলাকার ভাতশালা হয়ে শহরে যাওয়ার ভাদুঘর পর্যন্ত সড়কটির কাজ করবেন এবং গ্রামের সকল রাস্তাগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, আলহাজ্ব মিজানুর রহমান, আলমগীর ভূইয়া, সালাউদ্দিন আহমেদসহ মাছিহাতা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।