গোপালগঞ্জ

খেলাফত প্রার্থী ইব্রাহিমের ১০ দফা ইস্তেহার ঘোষণা

এলাকার সার্বিক উন্নয়ন ও সমতাভিত্তিক অঞ্চল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে গোপালগঞ্জ-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম ১০ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় দলটির প্রধান কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন রিকশা প্রতীকের এই প্রার্থী।

প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থীদের বৃত্তি স্মার্ট ক্লাসরুম নারী-মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের সুদমুক্ত সহায়তা যুবনারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সেচ ও খাল পুনঃখনন ভেজালমুক্ত সার-বীজ নিশ্চিতকরণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও আধুনিক বিপণন কৃষিযন্ত্র ও প্রশিক্ষণ, জরুরি চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ অ্যাম্বুলেন্স স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা কার্ড, নারীর নিরাপত্তা-অধিকার নিশ্চিত, শিক্ষা ও কর্মস্থলে শূন্য সহনশীলতা নীতি মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা।

এছাড়া শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্য, নারী সুরক্ষা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে গোপালগঞ্জ-২ আসন শান্তিপূর্ণ ও উন্নতভাবে গড়ে তোলার প্রস্তাবনাসহ ১০ দফা অন্তর্ভুক্ত আছে এই ইশতেহারে।