গোবিন্দগঞ্জ

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে (২৮) ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এলোপাথারি মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার (২৬ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে বলা হয়, স্বামী বাড়িতে না থাকার গত ১৯ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সবুজ মিয়া নামে ৪০ বছরের ওই প্রতিবেশি গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এতে সে ব্যর্থ হয়ে তাকে এলোপাথারি মারধর করে আহত করে অভিযুক্ত সবুজ মিয়া। 

ওই গৃহবধূর শ্বাশুড়ি সাহেরা বেওয়া জানান, এ সময় তার ছেলে বউয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সবুজ মিয়া পালিয়ে যায়। পরে আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। তিনি এ ঘটনায় সবুজ মিয়াকে আসামি করে থানায় এই অভিযোগ দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।