খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে ১১ পদে মোট ১৪ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠান: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কপি এবং অন্যান্য কাগজপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
ডাকযোগে আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা-৯২০৩।
আবেদন ফি: জনতা ব্যাংক পিএলসি, কুয়েট শাখা এর মাধ্যমে ১-৪ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৫-১০ নং পদের জন্য ৮০০ টাকা, ১১ নং পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এলিংককে ক্লিক করুন।