গাজার নতুন প্রশাসনে পুলিশের ভূমিকা চায় হামাস

গাজার নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তার দশ হাজার সদস্যবিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। সম্ভাব্য অস্ত্রসমর্পণের আগে এই দাবি উঠেছে। হামাসকে প্রশাসনে অংশগ্রহণে অনুমতি না দেওয়ায় তাদের এই দাবি ইসরায়েলের বিরোধের মুখে পড়বে। 
 
বর্তমানে মার্কিন মধ্যস্থতায় আয়োজিত ত্রিপাক্ষিক স্থায়ী যুদ্ধবিরতির অধীনে হামাস গাজার প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করছে। ২০-পয়েন্টের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় অনুযায়ী, গাজার প্রশাসন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে (এনসিএজি) হস্তান্তর করা হবে, যা হামাসের অংশগ্রহণ ছাড়া পরিচালিত হবে।

হামাস তাদের ৪০,০০০ জন নাগরিক ও নিরাপত্তা কর্মীকে এনসিএজি-এর সঙ্গে সহযোগিতা করতে বললেও তবে নতুন প্রশাসনে তাদের অন্তর্ভুক্তির চেষ্টা করছে। জানা গেছে, হামাস মন্ত্রিপরিষদ পুনর্গঠন এবং কিছু কর্মী অবসরে পাঠানোর ক্ষেত্রে প্রস্তুত, যাতে একাধিক কর্মী বরখাস্তের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, তারা তাৎক্ষণিকভাবে প্রশাসন এনসিএজিকে হস্তান্তর করতে প্রস্তুত, তবে যোগ্য কর্মী ধরে রাখার ওপর জোর দিয়েছেন। হামাস ও এনসিএজি-এর কর্মকর্তাদের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।