তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী বাদশা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতি)আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা সরে দাড়ালেন।

বাদশা জানিয়েছেন আজ তারেক রহমান ময়মনসিংহের সার্কেট হাউজ ময়দানে  আসার আগে তাকে(বাদশা) ডেকে পাঠান।তারেক রহমান বাদশাকে বুলেট প্রুফ গাড়ীতে তোলে নেন।এক পর্যায়ে তারেক রহমান বাদশাকে নির্বাচন থেকে সরে দাড়িয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেন।

ঝিনাইগাতি উপজেলার সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদশা নিজেকে বিএনপির পরীক্ষিত একজন কর্মী দাবী করে বলেছেন, দলের চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে যেভাবে অত্যন্ত সন্মান দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।আমি কোন ভাল মন্দ না ভেবেই রাজি হয়ে গেছি।এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব।

পাশাপাশি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে নির্দেশ দিয়ে বলেছেন,আমি(বাদশা)যেহেতু মুরুব্বি তাই দল চালাতে আমার উপদেশ যেন মানা হয়।আজ সন্ধ্যায় বিএনপি প্রার্থী রুবেলের পাশে দাড়িয়ে ময়মনসিংহ সার্কিট হাউজের সামনে থেকে এ সংক্রান্ত একটি ভিডিও বাদশার বেরিফাইড ফেইসবুক থেকে পোষ্ট করেন।

ওই নির্বাচনী এলাকার সাধারণ ভোটারেরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কেউ কেউ বলেছেন নির্বাচন থেকে সরে যাওয়ার আগে সমর্থকদের মতামত নেওয়া উচিৎ ছিল। 

তবে নির্বাচন থেকে বাদশার সরে যাওয়াতে রুবেলের নির্বাচনী বৈতরণি পাড় হওয়া এক ধাপ এগিয়ে গেল বলে সাধারণ ভোটারদেও অভিমত।