বৃহস্পতিবার দাউদকান্দিসহ চার উপজেলায় ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে 

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি,  তিতাস ও হোমনা উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়  টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর গৌরীপুর আঞ্চলিক কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

দাউদকান্দিসহ চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।