পীর সাহেব চরমোনাই

প্রচলিত নিয়মে দেশ চালাতে আবু সাঈদ মুগ্ধরা জীবন দেননি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘গত ৫২-৫৪ বছর যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা দুর্নীতিতে পাঁচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।’ ৫ আগস্টের পর এদেশে ন্যায়বিচারসহ মানুষের সব অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমরা সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি, পরিবেশও অনুকূলে ছিল। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভীরা তখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়।

গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।