অপরাধে বাধা দেওয়ায় বিজেপি নেতাকে হত্যার হুমকি, জিডি

ঢাকার কেরানীগঞ্জে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) এক নেতাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী মো. জিয়া (২৮) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব। তিনি অভিযোগ করেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী জাহাঙ্গীর (৫৫) তাকে এলাকায় প্রবেশ করলেই গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।