হালকা কুয়াশা-রোদ উজ্জ্বল ঢাকার আবহাওয়া

শীতের বিদায় বেলায় এসেও ঢাকা আজ কুয়াচ্ছন্ন থাকার সম্ভবনা রয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আকাশ আংশিক মেঘলাসহ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজধানী ও এর আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি হালকা ধরনের কুয়াশা থাকতে পারে। 

একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।