শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রটারি রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসে বিভিন্ন আবাসিক হল ঘুরে একইস্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রশিবিরের পরিকল্পনা সম্পাদক নাজমুস সাকিব বলেন, আজ শেরপুর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা করে আমাদের একজন সাথী ভাইকে শহীদ করেছেন। আমরা ৫ আগস্টের পরে দেশে শান্তির রাজনীতি চেয়েছিলাম। আমরা এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা জানাই।
শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, আমরা ৫ আগস্টের পরে শান্তিপূর্ণ রাজনীতি চেয়েছিলাম। কিন্তু বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে।