শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার কথা জানিয়ে তিনি আরও বলেন,প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টের পর।জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল করেন।

একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রেজাউল করিমসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান